গ্রিসের এথেন্সে সুন্দরবন স্পোটিং ক্লাবের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা।
বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ডাঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার খালেদ ও শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল। অনুষ্ঠানের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলা ,তাজুল ইসলাম ,হাজী আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসেন রানা প্রধান।
