বাংলাদেশ

মেট্রোরেলে বাড়ছে ভিড় ; নিচের সড়কে কমেছে বাস যাত্রী

post-img

মেট্রোরেল পূর্ণ রুটে চালু হওয়ার পর এখন যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিন সকালে উত্তরা-মিরপুরের আবাসিক এলাকা থেকে সচিবালয়-মতিঝিল বাণিজ্যিক এলাকার দিকে কর্মস্থলগামী মানুষের ভিড়। এদিকে মেট্রেরেলের ফলে, সড়কে গণপরিবহনগুলোতে যাত্রী কমেছে। ঢাকা মেট্রোরেলের পূর্ণ রুটে শেষ গন্তব্য মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরুর এক সপ্তাহ হয়েছে। এরইমধ্যে মেট্রোরেলে যাত্রীর চাপ পড়েছে বহুগুণ। সড়ক পথের যানজটের ঝক্কি এড়িয়ে নগরবাসীর যাতায়াত বেড়েছে মেট্রোরেলে। গত কয়েকদিনে তুলনায় রোববার কর্মদিবসের সকাল থেকে ছিলো যাত্রীদের ভিড়।

রাজধানীর উত্তরা ও মিরপুরে স্টেশনগুলোতে মেট্রোরেলে যাত্রীদের অধিকাংশেরই গন্তব্য সচিবালয় ও মতিঝিল স্টেশন। এছাড়া ফার্মগেটেরও যাত্রী ছিলো অনেক।

সকাল থেকে প্রতি ১০ মিনিট পরপর ছেড়ে যায় মেট্রোরেল। তারপরও যাত্রীদের ভিড়ে কানায় কানায় ভরপুর ছিল প্রতিটি মেট্রোরেল কোচ। তবে উল্টো দিকে মতিঝিল ও সচিবালয় থেকে মিরপুর-উত্তরার দিকে যাত্রী ছিল কম।

মেট্রোরেল টিকিট কাউন্টার গুলো দেখা গেছে লম্বা লাইন। যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট সংগ্রহ করা গেলে ভোগান্তি অনেকটা কমে আসবে।

এদিকে, মেট্রোরেলের প্রভাবে সড়কে গণপরিবহনগুলো যাত্রী কমেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.