আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঈদুল ফিতর পালিত

post-img

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন যুক্তরাজ্যের স্কান-থর্পের মুসলিম কমিউনিটি।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়শন নর্থ লিংকন-শ্যায়ারের উদ্যোগে প্রতিবারের মতো এবারও খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন করা হয়। কনকনে ঠান্ডায়ও মুসল্লিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রত্যেক জামাতের মোনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণে দোয়া করা হয়। জামাত শেষে সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে। পরিবার-পরিজন নিয়ে দিনটি উদযাপন করেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়াও, বৃষ্টল শহরের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্রিস্টল শাহজালাল মসজিদ, সেন্ট্রাল মসজিদ, জালালাবাদ মসজিদ ও শাহপরান ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ব্রিস্টল শাহ জালাল মসজিদে। জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.