বাংলাদেশ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আবারো পেছালো

post-img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় আবারো পেছানো হয়েছে। আদালত পরবর্তি তারিখ ধার্য করেছেন আগামী ২৮ ডিসেম্বর।


আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি রায়ের দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত হয়নি। এ জন্য আদালত তা পিছিয়ে ২৮ ডিসেম্বর ধার্য করেন।দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা ছিল। বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই মামলার রায় প্রস্তুত হয়নি। আগামী ২৮ ডিসেম্বর রায়ের পরবর্তি তারিখ ধার্য করা হয়েছে।

গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের আজকের তারিখ ধার্য করেছিলেন আদালত।জানা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন।


২০০৮ সালের ২৪ মে মামলাটি তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.