বাংলাদেশ

কারাগারে মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

post-img

গত তিন মাসে কারাগারে নির্যাতনের শিকার হয়ে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতাকর্মীদের কারাগারে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন, দেশের প্রতিটি কারাগারে কারাবিধির সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে। গত তিন মাসে কারা নির্যাতনে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে।

এসময়ে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন,জামিনের সাংবিধানিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার উগ্র বাসনা চরিতার্থ করতেই, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন করা হয়েছে। এরপর বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন-গায়েবি মামলা,গ্রেপ্তার-হয়রানি ও নির্যাতন অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.