বাংলাদেশ

হিট অফিসার ঢাকার তাপমাত্রা কমাবেন যেভাবে

post-img

ঢাকার তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বা প্রধান তাপ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। পুরো এশিয়ার মধ্যে ঢাকাতেই প্রথম এই পদে কাউকে নিযুক্ত করা হলো বলেও দাবি করেছে ডিএনসিসি। ফলে রাজধানীবাসীর কাছে হিট অফিসার ধারণাটি নতুন। পদটি আসলে কেমন, পদের কাজ কী, কীভাবে তিনি কাজ করবেন এরকম নানা প্রশ্ন তুলছেন অনেকেই।

সিএইচও হিসেবে বুশরা আফরিন প্রচণ্ড গরমের প্রেক্ষাপটে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।

একজন চিফ হিট অফিসারের দায়িত্ব শহর বা সংস্থার ওপর নির্ভর করে। তিনি শহরের পরিস্থিতি বুঝে কর্মপরিকল্পনা তৈরি করেন। তবে একজন চিফ হিট অফিসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শহরের তাপ হ্রাস করার জন্য কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন করা। এরমধ্যে রয়েছে শহরের তাপমাত্রা সর্বোচ্চ, এমন এলাকাগুলো চিহ্নিত করা। এই এলাকাগুলোর সবুজ অবকাঠামো, যেমন- পার্ক, গাছ, ছাদ ও ফুটপাত ব্যবহার ও সংস্কার করে সেখানকার তাপ কমানো।

এছাড়া শহর যারা বয়স্ক, ছোট শিশু আছে তাদের চরম তাপের স্বাস্থ্যগত প্রভাব থেকে রক্ষা করার পরিকল্পনা তৈরি করেন চিফ হিট অফিসার। একই সঙ্গে একজন চিফ হিট অফিসার জনসাধারণের মাঝে প্রচণ্ড গরমের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অতিরিক্ত তাপের সময় কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নির্দেশনা প্রদান ও প্রচারণা চালাবেন।

যেহেতু নগরের তাপ নিয়ন্ত্রণে একজন চিফ হিট অফিসার কাজ করে থাকেন, তাই নগর ব্যবস্থাপনার অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করেন। সামগ্রিকভাবে একজন প্রধান তাপ কর্মকর্তার লক্ষ্য হলো জনস্বাস্থ্য, অবকাঠামো এবং পরিবেশের ওপর তাপের নেতিবাচক প্রভাবগুলো হ্রাস করা এবং পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকা যায় এমন কার্যক্রম গ্রহণ করেন।

ইন্টারনেটে পাওয়া তথ্য বলছে, চিফ হিট অফিসার এমন একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম তাপের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করার কাজে নেতৃত্ব দেন। ২০২১ সালের এপ্রিলে ফ্লোরিডার মিয়ামির ডেইড কাউন্টিতে বিশ্বের প্রথম চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়।

একজন চিফ হিট অফিসারের ভূমিকা একজন চিফ সাসটেইনেবিলিটি অফিসার বা চিফ রেজিলিয়েন্স (পরিবেশগত ঝুঁকি মোকাবিলা) অফিসারের মতোই। তবে তিনি তাপতরঙ্গ এবং ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রভাবগুলো কমানোর জন্যও কাজ করবেন।

এছাড়াও একজন চিফ হিট অফিসার নগর পরিকল্পনাবিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে শহরের তাপ কমাতে এবং প্রচণ্ড তাপের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত প্রভাব থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করে একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে কাজ করেন।

অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন সাম্প্রতিক বছরগুলোতে এ বিষয়ে বিভিন্ন স্থানে কাজ করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, চিলির সান্টিয়াগো ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে

ঢাকার প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন

ঢাকায় তথা এশিয়ার মধ্যে প্রথম নিয়োগ প্রাপ্ত হিট অফিসার বুশরা আফরিন। তিনি কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করেছেন। বুশরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.