বিনোদন

ইউরোপমুখী অভিবাসীদের নিয়ে নির্মিত ‘দ্য গেইম’র প্রিমিয়ার অনুষ্ঠিত

post-img

গেইমের বাইরে থাকা মানুষদের কাছে ‘গেইমের’ বাস্তব চিত্র তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেন নির্মাতা জয় চ্যাটার্জি ও প্রকাশ রায়।

তথ্যচিত্রের নাম দিয়েছেন ‘দ্য গেইম’। গেইমের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে তারা কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একইসঙ্গে কাজ করেছেন ‘গেইম মেরে’ ফ্রান্সে এসে কাগজহীন হয়ে যাওয়া একাধিক অভিবাসীকে নিয়ে। গেইমের যাত্রাপথের নির্মম কাহিনি তুলে ধরতে সংযোজন করেছেন সাগরে ভেসে আসা সেইসব ভয়ংকর ‘বুটের’ ভিডিও। সবমিলিয়ে গেইমের শিকার একজন অভিবাসীর বাস্তব জীবনের চিত্র ফুটে উঠেছে তথ্যচিত্রে।

তথ্যচিত্রটি প্যারিসের একটি সিনেমা হলে শুক্রবার সন্ধ্যায় প্রদর্শিত হয়। এতে ফ্রান্স সরকারের অভিবাসী বিষয়ক বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। দ্য গেইম প্রদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন দুই চলচ্চিত্র নির্মাতা জয় চ্যাটার্জি, প্রকাশ রায় ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ বলেন, একজন দর্শক হিসেবে চলচ্চিত্রটি উপভোগ করেছি। কিন্তু যে চিত্র ফুটে উঠেছে, তা খুবই নির্মম আর হৃদয়বিদারক। আমরা আশা করব, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসা থেকে দেশের যুবকেরা বিরত থাকবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.