আন্তর্জাতিক

সাশ্রয়ী বাসস্থানের ঘাটতিতে সংকটে পর্তুগালের অভিবাসীরা

post-img

বাসা বাড়ির উচ্চ ভাড়া এবং সাশ্রয়ী বাসস্থানের ঘাটতির কারণে সংকটে পড়েছেন পর্তুগালের অভিবাসীরা।

এক তথ্যে জানা যায়, রাজধানী লিসবনে বাসা ভাড়া ২০১৫ সালের পর ৯৫ ভাগ বেড়েছে। আর বাড়ির দাম বেড়েছে ১৮৬ ভাগ। বাসা-বাড়ির ভাড়া ও দাম বৃদ্ধিকে আবাসন খাতের এই সংকটের কারণ হিসেবে বলা হচ্ছে। সেই সাথে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো পর্তুগালের অভিবাসন নীতি। উদার অভিবাসন নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের সম্পদশালী ব্যক্তিরা পর্তুগালে বিনিয়োগ করে বৈধভাবে বসবাসের অনুমতি পেয়ে থাকেন। একারণে দেশটির আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে। এছাড়া হাজার হাজার পর্যটকের আগমনের কারণে বাসাবাড়ির ভাড়াও হয়ে উঠেছে আকাশচুম্বী। পর্তুগালে বর্তমানে অবস্থানরত বিদেশির সংখ্যা এক মিলিয়নের বেশি। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৫ লাখের কাছাকাছি। অর্থাৎ পাঁচ বছরে দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.