বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে আজ বিকেলে সারাদেশে ‘বাংলা ব্লকেড’

post-img

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে গুরুত্বপূর্ণ সড়ক–মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন “বাংলা ব্লকেড”।

শনিবার (৬ জুলাই) ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিকেল ৩টা থেকে “বাংলা ব্লকেড” কর্মসূচি পালন করা হবে।

শনিবার শিক্ষার্থীরা দাবি আদায়ে পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শেষে শাহবাগ অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।

অবরোধ তুলে নেওয়ার আগে আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “(রবিবার) বিকেল ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন”

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কোটাবিরোধী আন্দোলনকারীরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

এছাড়াও টাঙ্গাইল, রাজশাহী, রংপুর ও কুষ্টিয়ায় মহাসড়ক এবং ঢাকার তাঁতীবাজার মোড় ও খুলনায় সড়ক অবরোধ করেন তারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.