বিনোদন

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

post-img

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বুধবার সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে রুবেল ভাইয়ের মরদেহ রাখা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারিনি।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারা সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল।

উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল বাংলাদেশী থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার নানির বাড়ী। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.