বাংলাদেশ

বিএসএফের ছোড়া সাউন্ড গ্রেনেডে এক বাংলাদেশি কৃষক আহত

post-img

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া সাউন্ড গ্রেনেডে এক কৃষক আহতের অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকার সীমান্ত পিলার ৪২২ এর সাব-পিলার ২৪ সংলগ্ন ভারত সীমান্তের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। আহত কৃষক আজিজার রহমান (৪২) সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া এলাকার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় মীরগড় বিওপির কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার মনিরুজ্জামান জানান, সাউন্ড গ্রেনেডে কৃষক আহতের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ ঘটনার বিষয়টি স্বীকার করেনি।

সাতমেরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, 'সকালে অন্যান্য কৃষকদের সঙ্গে আজিজার রহমান ভারত সীমান্তে করতোয়া নদী সংলগ্ন চরে বোরো ধানের চারা রোপণ করতে যান। দুপুরের দিকে হঠাৎ করে বিএসএফের একজন সদস্য সেখানে একটি বোমাজাতীয় বস্তু ছুড়ে মারে। সেটি বিস্ফোরণের বিকট শব্দে হয় আজিজার অসুস্থ হয়ে পড়েন।'

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলে জানান। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে বিজিবি ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্মনবস্তি ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে।

পরে বিকেল ৫টার দিকে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান জানান, বৈঠকে বিএসএফের কোনো সদস্য এ ঘটনা ঘটায়নি বলে দাবি করা হয়েছে।

তিনি বলেন, 'বাংলাদেশি কৃষকের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে জেনে আমরা প্রতিবাদ জানিয়ে বিএসএফের বর্মনবস্তি ক্যাম্পের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। পতাকা বৈঠকে তারা এ ধরনের ঘটনার কথা অস্বীকার করে।' 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.