বিজনেস প্রমোশন কাউন্সিল,বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ বিবিসিসিআই।
যুক্তরাজ্যে বাংলাদেশী পণ্য রফতানীর সুযোগ অন্বেষণ এবং মূলধারার বাজারে পাট ও চামড়াজাত পণ্যের প্রচার বিষয়ক এসেমিনারে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সাইতুর রহমান রেণু। সংগঠনের মহাপরিচালক এএইচএম নুরুজ্জামানের পরিচালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের লন্ডন আঞ্চলের সভাপতি মনির আহমেদ। বিজনেস প্রমোশন কাউন্সিল, বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মশিউর রহমান, উপসচিব আশরাফুর রহমান ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের ইশরাত জাহানসহ অনেকে।
