বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে জাতীয় ক্রিকেটারদের ব্যর্থতায় উদ্বেগের কিছু দেখছেন না সাকিব আল হাসান। তবে কেন উদ্বেগের কিছু নেই, সেই ব্যাখ্যা দিতে গিয়ে পিচের সমস্যা সামনে টানলেন সাকিব, বললেন- অনেক সময় জাতীয় ক্রিকেটাররা টানা খেলার কারণে ঘরোয়া লিগে রিলাক্সড হয়ে পড়েন।
তিনি বলেন, ‘বিপিএল একটা টাফ কম্পিটিশন। এবারের পিচগুলোও খুব একটা আদর্শ না। গতবারের পিচ কিংবা কন্ডিশন দুটোই ভালো ছিল, অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না। স্বাভাবিকভাবেই জাতীয় দলের খেলোয়াড়রা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিলাক্সড হয়ে যায়। হয়তো এখান থেকে বিল্ডআপ করে বিশ্বকাপে ভালো করবে। আমার কাছে মনে হয় না, এটা নিয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।’
সাকিব বলেন, দল হিসেবে গত এক দেড় বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করেছে। এ বছর যেহেতু বিশ্বকাপ আছে, আমি আশা করবো সবাই যেন ভালো করে।
