বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে ১৬ দলের অংশগ্রহনে শেষ হলো ফুটবল টুর্নামেন্ট।
রোমসহ বিভিন্ন শহরের তরুনদের অংশগ্রহণে প্রতিটি খেলাই ছিল জমজমাট। রোমের সাভিও কালচো স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা যুব ক্রিড়া ইতালি এবং কর্ণেলিয়া বাতিসতিনি টিম। টানটান উত্তেজনায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে একমাত্র গোলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা নেয় টিম কর্ণেলিয়া। খেলার স্পন্সর ও অতিথিরা সেরা টুর্নামেন্ট প্লেয়ার,সেরা গোলকিপার এবং ম্যান অব দা ম্যাচ এর পুরস্কার তাদের হাতে তুলে দেন আয়োজকরা।
