নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখছে, সরকারের পক্ষ থেকে কোন প্রকার হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বলেন, যেখানেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সেখানেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে, তিনি এসব কথা বলেন। কাদের বলেন,বিশ্ববাসী ৭ জানুয়ারি বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটি ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে। যেখানে জনমত বিজয়ী হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামাত এখন লিফলেট বিতরণ করছে জানিয়ে তিনি বলেন, ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে বিএনপি।
