বিএনপি নেতারা নির্যাতনের মনগড়া, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিবৃতিতে আরও বলা হয়,বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়ায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছিল। এখন সেইসব নেতাকর্মীরা একের পর এক মুক্তি পাচ্ছে। অথচ তাদের মুখে অত্যাচার-নির্যাতনের তথাকথিত বক্তব্য শুনে মনে হচ্ছে, এটা তারা চিরস্থায়ী পন্থা হিসেবে বেছে নিয়েছে। এছাড়া বিএনপি সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে, যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে,তাই সরকার জনগণের নিরাপত্তা বিধানের জন্য অভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও বিবৃতিতে জানানো হয়।
