নির্বাচিত হওয়ার পর প্রথম নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের সাথে মত বিনিময় সভা করছেন মাগুরা সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল সহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারী ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম মত বিনিময় সভা বলে তিনি বলেন, মাগুরাকে এগিয়ে নিতে হলে ওয়ান টু ওয়ান আমি আপনাদের সাথে কথা বলবো। আগামী ৫/৬ দিন পর মাগুরায় এসে দুই তিনদিন থাকবো ঐ সময় সকলের সাথে কথা বলে মাগুরা উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেই আলোচনা শুনবো।
