ব্রিটেনের নুন্যতম বেতন বাড়ানো হয়েছে প্রায় ১ পাউন্ডের বেশি। একসাথে এতো বেতন বাড়ানো এই প্রথম। আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করার জন্য এ বেতন কাঠামো ঘোষণা করলো সরকার। এতে করে কম আয়ের প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন মানুষ উপকৃত হবে। নূন্যতম বেতন প্রতি ঘন্টায় এতোদিন ১০ পাউন্ড ৪২ পেন্স হলেও নতুন বেতন কাঠামোয় তা বেড়ে দাঁড়াবে ১১ পাউন্ড ৪৪ পেন্স। অন্যদিকে আগে এ বেতনের আওতায় ২৩ বছর থেকে বেশি বয়েসীরা থাকলেও এবার বয়স সীমা কমিয়ে ২১ বছর করা হয়েছে। অন্যদিকে ২১ বছরের কম বয়েসীরাও আগের তুলনায় বেশি পারিশ্রমিক পাবেন প্রতি ঘন্টায়।
