বাংলাদেশ

অঘটন ঘটিয়ে কেউ পালাতে পারবেন না: ইসি আলমগীর

post-img

বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা থাকে, সে উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এবার অঘটন ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতে পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন।


রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন করা হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবার মাঠে নামানো হবে। তিনি আরও বলেন, অঘটন ঘটিয়ে যাবেন কোথায়, দেশের বাইরে তো যেতে পারবে না। এয়ারপোর্ট ও সীমান্তে বলা আছে। অঘটন ঘটিয়ে কেউ দেশেন বাইরে পালাতে পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না। পুরো রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে তা ঠিক আছে, তবে ভয় দেখানো, বল প্রয়োগ করা যাবে না।

সাংবাদিক পর্যবেক্ষকের বিষয়ে ইসি আলমগীর বলেন, এবার শুধু বৈধ সাংবাদিকরাই পর্যবেক্ষণের কার্ড পাবেন। দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে গিয়ে আমি সাংবাদিক হলাম এমন কাউকে কার্ড দেওয়া হবে না। কেন্দ্রে গিয়ে ছবি নেওয়া, বক্তব্য নেওয়া, লাইভ প্রচার করা যাবে। তবে কক্ষে লাইভ প্রচার করা যাবে না। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসলাম খান, ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.