বাংলাদেশ

২০২২ সালকে স্বাগত জানাল পিপলএনটেক

post-img

নতুন বছর মানেই নতুনভাবে জীবন এগিয়ে নেওয়ার প্রত্যাশা থাকে সকলের। পুরো বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইংরেজি নববর্ষ। এবার ২০২২ সালকে স্বাগত জানাতে আনন্দ মুখর পরিবেশে বছরের প্রথম দিনে সকল সহকর্মীদের নিয়ে কেক কাটল দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক।

২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ সালকে বরণ করতে আজ শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপের উপস্থিতিতে সকল সহকর্মীদের সঙ্গে কেক কেটে নতুন বছরকে স্বাগত জানান তিনি।


এ সময় তিনি সকলের উদ্দেশে বলেন, আমরা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরে নতুন সুরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করব। আজকের অনুষ্ঠানে পিপলএনটেক পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। পিপলএনটেক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধশালী করবে। আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সংকল্পকে আরো দৃঢ় করতে হবে সকলের। এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় পিপলএনটেকের প্রয়াত ডিএমডি ইউসুফ খানের স্মরণে সকলে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্পাস বাংলাদেশসহ ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় বিস্তৃত রয়েছে। প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে প্রায় সাত হাজার বাংলাদেশীদের উচ্চ বেতনে চাকুরী প্রদানে বিশেষ ভূমিকা রেখে দেশে আলোচনায় আসেন প্রতিষ্ঠানটির সিইও। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিপ ‘ম্যাজিকম্যান’ উপাধি পান। এর আগে, বাংলাদেশে আইটি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকার বিশেষ কোভিড রিকোভারী বৃত্তি দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি পায়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.