বাংলাদেশ

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

post-img

মালয়েশিয়ার নব নিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার দেশটির নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য বৈঠক করেন।

বৈঠকে তারা বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন তার আসন্ন বাংলাদেশ সফর ঘিরে আলোচনা করেন। হাইকমিশনার বাংলাদেশে তার এই গুরুত্বপূর্ণ সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এছাড়া তারা স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে আরও অধিকসংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের ক্ষেত্রে দুপক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার মালয়েশিয়ায় বসবাসরত অ-নথিভুক্ত বাংলাদেশিদের যাতে রিক্যালিব্রেশনের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধতা দেওয়া হয়, তার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। প্রত্যুত্তরে, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সহানভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.