ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তাই জাতিসংঘের সদস্যদেশগুলোকে দ্রুত ইসরায়েলের ওপর অস্ত্রসহ অন্যান্য নিষেধাজ্ঞা জারির আহবান জানিয়েছেন তিনি। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব অ্যা জেনোসাইড’ নামের একটি প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেন তিনি। আলবানিজ জানান, মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন তিনি। এসময়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহবান জানিয়ে আলবানিজ, সদস্যদেশগুলোকে বাধ্যবাধকতা মেনে চলারও অনুরোধ জানান। এদিকে আলবানিজের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে সমর্থন করেছে কাতার, আলজেরিয়া, মৌরিতানিয়া।
