লাইফ স্টাইল

কালোজিরার যত উপকারিতা

post-img

কালোজিরার উপকারীর কথা কম বেশি সবারই জানা। কিন্তু এটি ঠিক কী উপকার করে তা নিশ্চয়ই সবার জানা নেই। এর উপকারিতা সম্পর্কে জানা থাকলে প্রতিদিনের খাবারের সঙ্গে কালোজিরা যুক্ত করে নেবেন। চলুন তবে জেনে নেওয়া যাক কালোজিরা খাওয়ার উপকারিতা-

যারা স্মরণ শক্তি বাড়াতে চান তারা নিয়মিত কালোজিরা খেতে পারেন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, কালোজিরা খেলে তা স্মরণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কালোজিরায় থাকে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিবায়োটিক। এই দুই উপাদান মস্তিষ্কের রক্ত সঞ্চালনে সহায়তা করে।

যারা হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের খাবারের তালিকায় আজই যোগ করে নিন কালোজিরা। এটি বেটে খেলে তা হজমের যেকোনো সমস্যা দূর করতে কাজ করে। যারা বদহজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত কালোজিরা খেতে পারেন। পেট ফাঁপা ও পেট খারাপের ক্ষেত্রেও এটি উপকারী।

যদি মাঝে মাঝেই আপনি মাথা ব্যথায় ভুগে থাকেন তাহলে নিয়মিত কালোজিরা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কালোজিরার তেল ব্যবহার করলে তা মাথা ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে।

যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে তা স্তনদুগ্ধ বাড়াতে সাহায্য করে। এতে শিশুও পর্যাপ্ত পুষ্টি পায়। সেইসঙ্গে শিশুর দৈনিক ও মানসিক বৃদ্ধিতেও সাহায্য করে কালোজিরা।

জন্ডিস কিংবা লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে জন্ডিস থেকে দূরে থাকা সম্ভব হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.