বিনোদন

১৫ বছরের বিরতি, কার সঙ্গে পর্দায় ফিরছেন প্রীতি জিন্তা!

post-img

নব্বই দশকের শেষের দিকে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিন্তা। এরপর জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো তাবড় তারকাদের সঙ্গে। তবে গত ১৫ বছর সিনেমার পর্দা থেকে দূরে ছিলেন বলিউডের ‘ডিম্পল গার্ল’।

মাঝে ব্যস্ত ছিলেন আইপিএল নিজের ক্রিকেট দল নিয়ে। এবার লম্বা বিরতির অবসান হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। এসময় তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী।

এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি।

‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.