বাংলাদেশ

ভোট গণনার বিবরণ পাঠানোর বিষয়ে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর ডাকযোগে ভোট গণনার বিবরণ দিতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তার জন্য একটি করে বিশেষ খাম পাঠিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।


সোমবার এ সংক্রন্ত একটি নির্দেশনা প্রত্যেক রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান। নির্দেশনায় ইসি জানায়, ইসি সচিবালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে সরাসরি ডাকযোগে ইসিতে এক কপি ভোট গণনার বিবরণী প্রেরণ করবেন। সেজন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে একটি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম ইসি সচিবালয় থেকে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে। ভোট গণনার বিবরণী যথাযথভাবে ইসিতে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার বিবরণী বিমাকৃত ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন। এছাড়া, প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন। তবে, তার জন্য প্রিজাইডিং অফিসারদের অগ্রিম ডাক মাশুল পরিশোধ করার প্রয়োজন নেই।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.