বাংলাদেশ

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোট বন্ধ : ইসি আনিছুর

post-img

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, লোক দেখানো পাতানো নির্বাচন হবে এমন আশঙ্কা করা অমূলক। নির্বাচন কমিশন এরকম কাজ করেনি। আপনারা গাইবান্ধার নির্বাচন ভুলে যাননি, প্রয়োজনে অনেক জায়গা গাইবান্ধা হবে । সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতেই হবে। এর কোনো বিকল্প নাই।


রোববার দুপুরে সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তন বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।  তিনি বলেন, আমরা এবার সতর্ক করে দিয়েছি, যদি কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড না হয় ভোট বন্ধ হয়ে যাবে।  সেখানে ভোটের কার্যক্রম চলবে না। যখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবো তখন আবার ভোট নিব। কোনো হেভিওয়েট, লাইটওয়েট প্রার্থী নেই। আমাদের কাছে সব প্রার্থী সমান।

সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.