অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবিতে দুদিন ধরে আন্দোলন করছিলেন তারা।
রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।
এদিকে আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া জানান, আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।