বাংলাদেশ

লালমনিরহাটে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

post-img

অনলাইন ভিত্তিক জুয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হাতীবান্ধা উপজেলার জাহিরুল ইসলাম নামে এক ব্যাক্তি।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার জাহিরুল ইসলাম নিজে সততার সহিত বেঁচের থাকার জন্য বৈধ ভাবে ব্যাবসা করে চলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ-সময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন যারা যারা ক্যাসিনো সহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মত জুয়া খেলা থেকে বিরত থাকেন।

এই জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল।

জাহিরুল ইসলাম বার্তা ২৪ কমকে বলেন,গত এক বছরে আমি প্রায় ১৫ লক্ষ টাকা এই জুয়ায় হেরে গেছি শুধু টাকা না আমার দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করেছি। আজ প্রায় আমি নিঃস্ব হয়েছি। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম আর কখনো অনলাইন জুয়া খেলবো না।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.