বাংলাদেশ

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না: জয়নুল আবদিন ফারুক

post-img

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কোন নেতা মুক্তিযুদ্ধের কোন সেক্টরে যুদ্ধ করেছেন,তা জানতে চান তিনি। এসময় ওবায়দুল কাদেরকে কথাবার্তা সংযত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুণরুদ্ধার না হওয়া পরযন্ত আন্দোলন চলবে। গণতন্ত্রের লড়াই করতে যেয়ে কারারুদ্ধ, সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান জয়নুল আবদিন ফারুক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.