বাংলাদেশ

ভুল হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে-সমন্বয়ক সারজিস

post-img

ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের সবশেষ পরিস্থিতি দেখার পর এ কথা বলেন তিনি।

এ সময় আন্দোলনে আহতরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না অভিযোগ করে সারজিস আলম বলেন, লাল ফিতার দৌরাত্ম্যের কারণে সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সারজিস বলেন, সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনও টাকায় হাত দেবে না। এ সময় এম এইচ গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান আহতদের আর্থিক সহায়তা প্রদান করে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত ৪ আগস্ট রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্যও নিহত হন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.