নারী ও শিশু

জাপানিজ দুস্থ শিশুদের মাঝে হালাল দেশীয় খাবার বিতরন

post-img

জাপানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে জাপানিজ দুস্থ শিশুদের মাঝে হালাল দেশীয় খাবার বিতরন করা হয়। দেশীয় খাবারের মধ্যে বিরিয়ানি, গরুর রেজালা, পোলাও ও ডালসহ বিভিন্ন রকমের স্বুস্বাদু সব খাবার। দুস্থ: শিশুরা ছাড়াও সাধারন জাপানিজরাও অংশগ্রহন করে উপভোগ করেন বাংলাদেশী খাবার এবং সংস্কৃতি।

জাপানের চিবা প্রেফাক্সারের চ্যারিটি অরগানাইজেসন “মিনামি নাগারেয়ামা কিডস ক্যাফেটেরিয়া” সপ্তাহান্তে জাপানিজ দুস্থ শিশুদের জন্য নিয়োমিত ভাবে খাবারের আয়োজন এবং বিতরন করে থাকে। এরই অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীরা জাপানিজ শিশুদের মধ্যে প্রথমবারের মত দেশীয় হালাল খাবার বিতরন এবং দেশীয় সংস্কৃতি উপস্থাপন করেন ।

দেশীয় খাবারের মধ্যে বিরিয়ানি গরুর রেজালা পোলাও ডাল সহ বিভিন্ন রকমের খাবারের আয়োজন ছিলো। জাপানিজ শিশুরা ছাড়াও সাধারন জাপানিজরাও অংশগ্রহন করে বেশ উপভোগ করেন বাংলাদেশী খাবার এবং সংস্কৃতি। মিতসুবিসি ব্যাংক জাপানের আইটি ডিপার্টমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর, জাপান প্রবাসী রনি পারভেজ তালুকদার এবং চ্যারিটি অরগানাইজেসনের কর্ণধার সাতোমি কানাগাওয়া সহ প্রবাসী অন্যান্য আয়োজকবৃন্দ উপস্থিত থেকে খাবার বিতরন এবং অনুষ্ঠানটি উপভোগ করেন ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.