বাংলাদেশ

৬১ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ডিসি

post-img

সারা দেশে ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

এর আগে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.