বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবাররে ৪ জন নিহত

post-img

সোমবার (১৯ আগষ্ট) ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫) তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)

উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, ভোররাত তিনটার দিকে আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করি। প্রাইভেটকারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আহত কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে দায়িত্বে নেই পুলিশ। ফলে দূর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা এনেছি। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.