আন্তর্জাতিক

ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল

post-img

ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে এই হামলা চালায় তেল আবিব।

বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এখনও জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে, ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে বন্ধ রয়েছে বিমান চলাচল। তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি। তবে দেশটির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে। ইরানের ইসফাহানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও ডেভেলপমেন্ট সাইটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.