এনআরবি লাইফ

দেশীয় সংস্কৃতি জাগ্রত করতে বাহরাইনে উৎসব

post-img

প্রবাসে দেশীয় সংস্কৃতি বোধ জাগ্রত এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। দেশটিতে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে এ আয়োজন করা হয়।


মহান বিজয় দিবস উপলক্ষে দেশটির হামালায় এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস এবং কমিউনিটি সদস্যরা। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস। গেস্ট অফ ওনার ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্মসম্পাদক মকবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,হান্নান,ক্রিড়া সম্পাদক আবদুস সাত্তার  সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম ,সহকারী সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,প্রচার সম্পাদক আল মারুফ, সদস্য নুরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের উপদেষ্টা মো. সফি উদ্দিন আহমদ, গিয়াসউদ্দিন মিয়াজি, ড. মফিজুর রহমান, মোহাম্মদ কায়েস আহমেদ, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ অর্থ সম্পাদক নোমান উদ্দিন মনির। অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল এবং আমীর হামজার যৌথ পরিচালনায় খেলাধুলার আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.