যতদিন বিএনপি আগুন সন্ত্রাস করবে, ততদিন গ্রেফতার অভিযানও অব্যাহত থাকবে; নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, অবরোধ ঘোষণার পর গাড়িতে আগুন দিচ্ছে বিএনপি। তবে আওয়ামী লীগ শান্তি চায়, তাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এসময় হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি ২৮ তারিখ কিছু করতে না পেরে এখন গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করছে।
