জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ সরব বিসিবি। তারই অংশ হিসেবে ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বিসিবির হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি দল)। টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচও। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরো সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি দল।
টি-টোয়েন্টি দল-
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
ওয়ানডে দল-
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
চার দিনের দল-
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
