এনআরবি লাইফ

লেবাননে ভাই-বন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

post-img

লেবাননে ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির ইজদাইদি ফুটবল মাঠে স্পন্সর প্রতিষ্ঠান স্কাইটেল এর সৌজন্যে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে বৈরুত স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মোঃ শফিকুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন আলা। বিশেষ অতিথি ছিলেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আনোয়ার গাজি, পাম্মা গোত্র ও সুমন খান। আরো উপস্থিত ছিলেন উজ্জল গাজি, ফয়সাল আসামি, আলামিন বেপারি, বাবু খান ও শেখ নয়ন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.