খেলা

কাতারে হয়ে গেলো বাংলাদেশিদের জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

post-img

বাংলাদেশিদের অংশগ্রহণে কাতারে অনুষ্ঠিত হয়ে গেলো একটি জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের তত্ত্বাবধানে ও লেটস্ প্লে ব্যাডমিন্টন গ্রুপের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেয় নয়টি দল।

প্রতিদ্বন্ধীতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নীল ও ইউসুফ জুটি। রানার্স আপ হয়েছে মো. রিপন ও নির্মল জুটি।  

টুর্নামেন্ট শেষে প্রতিযোগীদের নিয়ে কাতারের নাজমায় সুলতান রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। 

নৈশভোজের আগে মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করার সর্বাত্মক চেষ্টা করবেন তারা।  

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা এবং প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি।  

এছাড়াও ছিলেন সাংবাদিক আমিন ব্যাপারী, শাহেদ খান, জুয়েল মাহমুদ বাবু খান, সি এম হাসানসহ কমিউনিটির অন্য নেতারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.