বিনোদন

ওমরাহ পালন করছেন বলিউড বাদশাহ শাহরুখ

post-img

মক্কা পরিদর্শন এবং ওমরাহ পালন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের নতুন সিনেমা ‘ডানকি’। এই সিনেমার শুটিং শেষ করেছেন সৌদি আরবে। তাই শুটিং শেষে তার মক্কায় ওমরাহ পালন।

শাহরুখ টুইটারে সৌদি আরবে শুটিং শেষ করার ঘোষণা দেওয়ার এক দিন পর এই খবর আসে। এক ভিডিওতে তিনি সিনেমার কলাকুশলীদের ধন্যবাদ জানান।

শাহরুখ খান আরও জানান, সৌদি আরবে সুন্দর শুটিং হয়েছে। ‘দর্শনীয় লোকেশনে’ শুটিং করতে দেওয়ার জন্য তিনি সৌদি আরবের সংস্কৃতি ও চলচ্চিত্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডানকি ছাড়াও, শাহরুখ খান তার ছবি ‘জওয়ান’ এবং ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.