বিনোদন

ভাষার মাসে শুভমুক্তি পেল ‘বীরকন্যা প্রীতিলতা’

post-img

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ ভাষার মাসে শুভমুক্তি পেয়েছে।

পহেলা ফেব্রুয়ারি বুধবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের প্রেক্ষাগৃহে সিনেমাটি শুভমুক্তি পায়। সিনেমাটির শুভমুক্তি অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

চলচ্চিত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে।

চলচিত্রটি প্রদশর্নের পূর্বে সিনেমার পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও অভিনেতাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। ব্রিটিশ বিরোধী আন্দোলন অবলম্বনে নির্মিত সিনেমাটি দর্শকদের হলে এসে দেখার অনুরোধ জানান মন্ত্রী।

এর আগে, গত বছরের ২৫ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে কিছু কারিগরি সংকট দেখা দেয়ায় ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ২৪ জানুয়ারি সিনেমাটির নির্মাতা এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।

সিনেমাটি নিয়ে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘আমরা দেশের বিভিন্ন সিনেপ্লেক্স ও সিনেমা হলে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে উদ্যোগ নিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন, ‘অন্য সিনেপ্লেক্সগুলোতেও আমরা শিক্ষার্থীদের হাফ পাসের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি।

এছাড়া শুভমুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড সাজ্জাদ হোসেন সহ সিনেমাটির প্রযোজক, পরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণ, ও বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী গণ।

প্রসঙ্গত, প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। এদিকে টিভি নাটকে অভিনয় করেই তারকাখ্যাতি পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। পরবর্তী সময়ে সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। তার অভিনয়গুণে এখন দেশ কিংবা দেশের বাইরে রয়েছে জনপ্রিয়তা। মাঝে ব্যক্তিগত ব্যস্ততা থাকায় শুটিং থেকে দূরে ছিলেন। এখন আবার ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন তিনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.