কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এ মিলনমেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু-কিশোর, পুরুষ-মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। জুমার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আসর নামাজের পর র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক মোসাদ্দেক বিল্লাহ। অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও সদস্য নিয়াজ মোহাম্মদ খান।
