বাংলাদেশ

ঢাকাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরামের নতুন কমিটি গঠন

post-img

নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা(এন.এস.এফ) এর উদ্যোগে ইফতার মাহফিল ও প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি চাইনিজ রেষ্ট্রুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু ছাত্র ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিনত হয়। নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান 

এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও নাঙ্গলকোট ফোরাম ঢাকার সভাপতি ড. দেলোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা, (কুমিল্লা-১০) নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান,

বিশিষ্ট যুব নেতা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা এস এম মহিউদ্দিন, নাঙ্গলকোট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, দলিলুর রহমান মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন,

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ব্যবসায়ী জগলুল আকবর শিপন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকী, মাওলানা মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা আবু হানিফ নোমান, নাঙ্গলকোটের স্থানীয় ছাত্র প্রতিনিধি ছাত্রনেতা মুজাহিদ আব্দুল্লাহ, সেলিম ভূঁইয়া, নেছার উদ্দীন, সোলায়মান সবুজ প্রমুখ।

ইফতারের পুর্বে মুহিব্বুল্লাহ আল হুসাইনীকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারন সম্পাদক করে ২০২৪-২৫ সেশনের জন্য নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা(এন.এস.এফ) এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.