ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার-সিপিএএম ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সালেহ আহমেদকে সভাপতি এবং সৈয়দ করিম রুমেলেকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ রাজু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মন্জুর হোসাইন ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক মির্জা জোনাককে নির্বাচিত করা হয়।
লন্ডনের কেমডেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালন করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েম। এতে শুরুতে বিগত কমিটির কার্যক্রম ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এসময় বিদায়ী কমিটির সভাপতি মঞ্জুর উদ্দিন মোর্শেদ সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টা ও সাফল্যের তথ্য তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকলীন আহবায়ক মুরাদ আহমেদ,সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ সহ উপদেষ্টা মন্ডলী এবং সাবক ও বর্তমান কমিটির সদস্যরা। সিপিএএম বৃটেনের এথনিক মাইনরিটির মধ্যে প্রবাসী বাংলাদেশীদের জনপ্রিয় একটি সামাজিক সংগঠন।
